ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা

সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা। বিবিসি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া গেছে। দেশটির অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে।


বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়, এসব হামলা প্রতিহত করা ‘অত্যন্ত জটিল’ ও ‘চ্যালেঞ্জিং’ হবে। বিবৃতিতে সিআইএসএ জানায়, ২০২০ সালের মার্চ থেকে সরকারি প্রতিষ্ঠান, জটিল অবকাঠামো ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘অ্যাডভান্সড পার্সিসটেন্ট সাইবার হামলা’ চালানোর চেষ্টা করা হচ্ছে।


সাইবার হামলার সঙ্গে রাশিয়া জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। সাইবার হামলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রশাসন সাইবার-সুরক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের সহযোগী ও অংশীদারদের সমন্বয়ে এই ধরনের আক্রমণে বাধা দিতে হবে।’

ads
ads
ads

Our Facebook Page

↑